মাছ ও চিংড়ির জন্য একটি তাৎক্ষণিক বহিঃশক্তির উৎস
উপাদান:
প্রতি গ্রামে যা আছে এসকরবিক এসিড বিপি ২০ মিগ্রা, ডেক্সট্রোজ অ্যানহাইড্রাস বিপি ৯৬০ মিগ্রা, ভিটা। ই
বিপি ১০ মিগ্রা, প্রাকৃতিক বিটেইন ১০ মিগ্রা
নির্দেশনা:
মাছ বা চিংড়ির রেণু ও পোনার পরিবহন জনিত সকল ধকল ও মৃত্যু হ্রাস করে এবং তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে। মাছের অসমোরেগুলেটরি ও আয়নিক ভারসাম্য বজায় রাখতে সহায়তাসহ স্ট্রেসের সময় মাছের কর্টিসল (স্ট্রেস হরমোন) নিঃসরণ হ্রাস করে ফলে মাছ সবল থাকে। তাছাড়া মাছের বহিঃশক্তির উৎস হিসেবে কাজ করায় মাছের শারিরীক বিপাকীয় শক্তি চাহিদা হ্রাস পায় ফলে স্ট্রেসের সময় মাছের অতিরিক্ত এনার্জি মেটাবলিজম হার হ্রাস পায়। মাছ পরিবহনের সময় মাছের মলমূত্র ত্যাগ হ্রাস পায় ফলে পানির আদর্শ গুণমাণ বজায় থাকে।
প্রয়োগমাত্রা ও ব্যবহারবিধি:
- হ্যাচারিতে মাছ ও চিংড়ির রেণু বা পোনায়
- রেণু ও পোনা পরিবহনে: ২ গ্রাম/ লিটার পানিতে
- ফুড ফিশ বা ব্রুড ফিশ পরিবহনে: ৪-৫ গ্রাম / লিঃ পানিতে
- পুকুরে: ১০-৩০ গ্রাম/শতাংশ/৩-৪ ফুট গভীরতায়
- খাদ্যে: ৪-৫ গ্রাম/ কেজি খাদ্যে
সরবরাহ: ৫০০ গ্রাম এর ধারক
প্রস্তুতকারক: নিও ভেটেরিনারি সায়েন্স লিঃ